Solution
Correct Answer: Option B
- সম্প্রতি জাপান সরকার ৪৫তম ওডিএ ঋণ প্যাকেজের (প্রথম ব্যাচ) আওতায় বাংলাদেশকে দুটি উন্নয়ন প্রকল্পের জন্য মোট ৩৯,৯০২ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ২৪৮.৮৮ মিলিয়ন ডলার) ঋণ দিবে।
- ২৫ নভেম্বর রাজধানীর শেরেবাংলানগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ কনফারেন্স রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের মধ্যে এই ‘এক্সচেঞ্জ অব নোট’ এবং ‘ঋণ চুক্তি’ স্বাক্ষরিত হয়।
- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বাংলাদেশের পক্ষে ‘এক্সচেঞ্জ অব নোট’ এবং ‘ঋণ চুক্তি’ স্বাক্ষর করেন। জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ‘নোট বিনিময়’ এবং জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তমোহিদে জাপানের পক্ষে ‘ঋণ চুক্তি’ স্বাক্ষর করেন।
• প্রকল্প দুটি হলো:
১. যমুনা রেলওয়ে ব্রিজ নির্মাণ প্রকল্প (চলমান)
- মোট ঋণের পরিমাণ: প্রায় ২৩৭.৬৮ মিলিয়ন ডলার (প্রায় ২,৯৪৬.৭৩ কোটি টাকা)।
- প্রকল্প বাস্তবায়ন: জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০২৫।
- ঋণের সুদের হার: ১.৭০% (নির্মাণের জন্য), ০.৪০% (পরামর্শক সেবার জন্য)।
- ঋণ শোধের সময়কাল: ৩০ বছর (গ্রেস পিরিয়ড ১০ বছর)।
২. চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প
- মোট ঋণের পরিমাণ: প্রায় ১১.২০ মিলিয়ন ডলার(প্রায় ১৩০.৮০ কোটি টাকা)।
- প্রকল্প বাস্তবায়ন সময়কাল: জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০৩২।
- ঋণের সুদের হার: ০.২০%।
- ঋণ শোধের সময়কাল: ৩০ বছর (গ্রেস পিরিয়ড ১০ বছর)।
তথ্যসূত্র: কালের কণ্ঠ, ২৫ নভেম্বর, ২০২৪।